শুল্কফাঁড়ি ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র আহ্বান বিজ্ঞপ্তির অতিরিক্ত শর্তাবলী

  1. প্রত্যেক শুল্ক ফাঁড়ির জন্য শুল্কফাঁড়ির নাম উল্লেখপূর্বক সিডিউলের সাথে সংযুক্ত আবেদনে দর উদ্বৃত করে মোট উদ্বৃত দরের ৫০% টাকার বিডি/পে-অর্ডার জমা দিতে হবে।
  2. দরপত্র গৃহীত হলে ইজারামূল্যের বাকী ৫০% টাকা, ইজারামূল্যের উপর ৫% (পাঁচ শতাংশ) আয়কর এবং ইজারামূল্যের উপর ১৫% (পনের শতাংশ) টাকার বিডি/পে-অর্ডার (চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবরে) দরপত্রের সাথে দাখিল করে কার্যাদেশ গ্রহণ করতে হবে।
  3. এছাড়া সরকার পরবর্তীতে শুল্কহার (ভ্যাট/আইটি) বৃদ্ধি করলে পুনঃনির্ধারিত হারে অতিরিক্ত ভ্যাট/আইটি পরিশোধ করতে হবে।
  4. নিলাম/ইজারা ডাক অনুমোদনের পর দরপত্রদাতা/ব্যক্তি/প্রতিষ্ঠান বা ঠিকাদারের সাথে শুল্কফাঁড়ি পরিচালনা সংক্রান্ত চুক্তিনামা সম্পাদিত হবে এবং অনুমোদিত দরপত্রদাতা/ব্যক্তি/প্রতিষ্ঠান বা ঠিকাদারকে ইজারার নির্ধারিত পূর্ণাঙ্গ মেয়াদের জন্য কার্যাদেশ প্রদান করা হবে।
  5. শুল্কফাঁড়ি পরিচালনা/ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিষদের প্রবিধান অনুযায়ী যাবতীয় বিধি-বিধান কার্যকর হবে এবং প্রবিধান অনুযায়ী নির্ধারিত শর্ত ভঙ্গ করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  6. অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  7. দরপত্রের খামের উপর শুল্কফাঁড়ির নাম উল্লেখ করতে হবে।
  8. পরিষদের সীলমোহরযুক্ত শুল্ক আদায়ের রশিদ বই এর মাধ্যমে শুল্ক আদায় করতে হবে।
  9. কোনক্রমেই নির্ধারিত রেইটের চাইতে বেশি হারে শুল্ক আদায় করা যাবে না।
  10. ইজারাদার নিজ ব্যয়ে পরিষদ কর্তৃক অনুমোদিত স্থানে টোল আদায়ের জন্য টোল কেন্দ্র/ঘর স্থাপন করবেন এবং তৎসংলগ্ন প্রকাশ্য স্থানে শুল্কের রেইট শিডিউল সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে রাখবেন।
  11. ইজারাদার রেইট শিডিউল বহির্ভূত দ্রব্য সামগ্রীর উপর এবং নির্ধারিত রেইটের বেশি টোল আদায় করতে পারবেন না।
  12. রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাগণ যে কোন সময় টোল আদায় ও টোল সংক্রান্ত যাবতীয় কার্যাদি পরিদর্শন ও তদারকি করতে পারবেন।
  13. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ